ঈদুল আজহা উপলক্ষে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে আগামী ১৮ আগস্ট। শনিবার (১২ আগস্ট) এ তথ্য জানিয়েছে বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন। এ সমিতির সভাপতি ফারুক তালুকদার বলেন, ‘আগামী ১৮ আগস্ট সকাল ৬টা থেকে এবারের ঈদের অগ্রিম টিকেট বিক্রি হবে। এজন্য রাখা হবে না কোনও বাড়তি দাম।’
আগামী ২ সেপ্টেম্বর ঈদ হবে বলে ধরে নিচ্ছে বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন। এ কারণে ৩০ আগস্টের টিকিটের চাহিদা বেশি থাকবে বলে মনে করছে সমিতি। তবে এবার কেবল তিন দিনের ছুটি থাকায় এবং বর্ষা মৌসুমের কারণে যাত্রীর ভিড় কম হতে পারে বলে ধারণা তাদের।





