রাজধানীর যাত্রাবাড়ী ও তুরাগ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা পশ্চিম ও তুরাগ থানা পুলিশ।
উত্তরা পশ্চিম থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৪ জুলাই) উত্তরা পশ্চিম থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ সোহেল রানা হাওলাদার (২৬) ২। চঞ্চল শাহারিয়া (২৫) ৩। মোঃ ফাহিম হোসেন (২৩) ৪। সোয়াদ হোসেন (২২) ৫। মোঃ মাজহারুল ইসলাম (২৫) ৬। তানজিম (১৯) ৭। মোঃ তানভীর সিরাজী (৪১) ৮। মোঃ নিজাম (২৪) ৯। মোঃ শামীম আহমেদ (১৯) ১০। আরমান শাহ (২৪) ১১। মোঃ ফাহিম মিয়া (১৯) ১২। মোঃ হৃদয় (১৯) ১৩। মোঃ রাতুল (১৯) ১৪। শাহ আলম (২৩) ১৫। মোঃ মামুন শেখ (৩৫) ও ১৬। আমিনুল শেখ (৪০)।
অপরদিকে তুরাগ থানা সূত্রে জানা যায় মঙ্গলবার (১৪ জুলাই) তুরাগ থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১০ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ মামুন (৩০) ২। বিষ্ণু চন্দ্র রায় (২৫) ৩। মোঃ রিফাত আলী (১৯) ৪। আজমাইন (২০) ৫। মোঃ সাইফুল ইসলাম (৩০) ৬। ইমাম হোসেন রাব্বী (২০) ৭। মোঃ নাঈম (২০) ৮। মোঃ মাসুদ (৩৭) ৯। রেহেনা (৫০) ও ১০। ইব্রাহিম (৫৫)।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামি ও বিভিন্ন অপরাধের সাথে জড়িত অপরাধী।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।





