রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জনকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ ইউসুফ (২৬), ২। মোঃ খোরশেদ (২৫), ৩। মোঃ আরমান (২৬), ৪। মোছাঃ মারজান ওরফে নিপা (২২), ৫। শিরিন আক্তার (২৫), ৬। তানিয়া আক্তার (২১), ৭। মোঃ রাব্বি (১৯), ৮। মোঃ ফরহাদ (২৬), ৯। মোঃ সোহান রহমান (২৪), ১০। মোঃ হাসান (৩২), ১১। মোঃ মনির হোসেন (২৮), ১২। মোঃ খোরশেদ আলম (৪২), ১৩। মোঃ আপন হোসেন (২০), ১৪। মোঃ শাকিল (২৯), ১৫। মোঃ শাকিল সরকার (২১), ১৬। মোঃ তানভীর হাসান রিফাত (২১), ১৭। মোছাঃ সাদিয়া (২০), ১৮। সিয়াম খান (২২) ও ১৯। মোঃ জিয়াউর রহমান (২৫)।
উত্তরা পশ্চিম থানা সূত্রে জানা যায়, উত্তরা পশ্চিম থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।





