রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১০ জনকে গ্রেফতার করেছে উত্তরা পূর্ব থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ সাগর মিয়া (২২) ২। মোঃ আহাদ (২০) ৩। মোঃ ইকবাল হোসেন (২২) ৪। মোঃ সোলায়মান (২০) ৫। শাকিব (২৫) ৬। অনিক (১৯) ৭। মোঃ রাসেল (২৮) ৮। মোঃ রেজাউল (২৭) ৯। মামুনুর রশিদ (৩৪) ও ১০। শামসুজ্জামান (৩১)।
উত্তরা পূর্ব থানা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২৫ মে) উত্তরা পূর্ব থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১০ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
উত্তরা পূর্ব থানা পুলিশ সূত্রে আরও জানা যায়, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




