রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১১ জনকে গ্রেফতার করেছে উত্তরা পূর্ব থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ ময়নাল হোসেন (৩৫) ২। খাদিজা আক্তার শিমলা (২৩) ৩। মোঃ আবীর (১৮) ৪। মোঃ সামিউল (১৮) ৫। ইয়াসিন (১৮) ৬। মোঃ মামুন (২৫) ৭। রুহুল আমীন ওরফে কুদ্দুস (৩৬) ৮। মোঃ মোস্তফা মিয়া (৩৬) ৯। মোঃ হুমায়ুন (৩৫) ১০। সিফাত হোসেন নীরব (২১) ও ১১। জালাল (১৮)
উত্তরা পূর্ব থানা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (০৩ আগস্ট ) উত্তরা পূর্ব থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১১ জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের বিচারের জন্য বিজ্ঞ স্পেশাল ম্যাজিস্ট্রেট আদালত উত্তরা বিভাগে সোপর্দ করা হয়। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





