ডিএমপি নিউজ: দেশমাতৃকার সেবায় করোনাযুদ্ধে আত্মোৎসর্গকারী উপ-কর কমিশনার সুধাংশু কুমার সাহা এর মৃত্যুতে বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের সভাপতি মোহাঃ শফিকুল ইসলাম বিপিএম (বার), কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম (বার), পুলিশ সুপার, নারায়ণগঞ্জ জেলা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তাঁরা বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যগণের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
শোক বার্তায় বলা হয়, মেধাবী এই কর্মকর্তা ২০০৮ সালে ২৭তম বিসিএস এর মাধ্যমে সহকারী কমিশনার (কর) হিসেবে জাতীয় রাজস্ব বোর্ডে যোগদান করেন। সর্বশেষ তিনি ঢাকা কর অঞ্চল-৩ এ কর্মরত ছিলেন। উপ-কর কমিশনার সুধাংশু কুমার সাহা এর মত একজন দক্ষ ও নিষ্ঠাবান কর্মকর্তার অকাল মৃত্যুতে বাংলাদেশ পুলিশ গভীরভাবে শোকাহত। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের দপ্তর সম্পাদক ও ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (প্রশাসন) আর এম ফয়জুর রহমান পিপিএম এক শোক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন।




