রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, দুটি খালি ম্যাগাজিন, ২৫টি ছিনতাইকৃত মোবাইল ফোন ও একটি ডিজিটাল ক্যামেরাসহ এক পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ভাটারা থানা পুলিশ।
গ্রেফতারকৃতের নাম-মো: হেলাল মিয়া (৪০)।
ভাটারা থানা সূত্রে জানা যায়, শনিবার (১ আগস্ট) রাত আনুমানিক ১২:১০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে ভাটারা থানাধীন নয়ানগর কোকাকোলা এলাকায় অভিযান পরিচালনা করে হেলাল মিয়াকে গ্রেফতার করা হয়।। এসময় তার হেফাজত হতে বিদেশি পিস্তল, দুটি খালি ম্যাগাজিন, ২৫টি বিভিন্ন ব্র্যান্ডের ছিনতাইকৃত মোবাইল ফোন, একটি ডিজিটাল নষ্ট ক্যামেরা উদ্ধার করা হয়। এ ঘটনায় ভাটারা থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
গ্রেফতারকৃত হেলাল মিয়া পলাতক সহযোগীদের নিয়ে ভাটারা থানাসহ ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় বিদেশি পিস্তল ব্যবহার করে ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাদসাবাদে জানা যায়।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।





