আজ (৩০ জানুয়ারি) বুধবার বিকাল তিনটায় শুরু হচ্ছে একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। আজ প্রথম অধিবেশন শুরুর মধ্য দিয়ে যাত্রা শুরু হচ্ছে একাদশ জাতীয় সংসদের।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ৯ জানুয়ারি সংসদের এ অধিবেশন আহবান করেছেন।
সংবিধান অনুযায়ী বছরের প্রথম অধিবেশন শুরুর দিন এবং একাদশ সংসদের প্রথম অধিবেশন উপলক্ষে রাষ্ট্রপতি সংসদে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরে দিকনির্দেশনামূলক ভাষণ দিবেন ।
এছাড়া সংসদের প্রথম অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে।





