ডিএমপি নিউজ: এনটিএমসির সাবেক মহাপরিচালক সেনাবাহিনীর চাকরি থেকে অব্যাহতি পাওয়া মেজর জেনারেল জিয়াউল আহসানকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
এনটিএমসি’র সাবেক মহাপরিচালক মে. জে. জিয়াউল আহসান (অব:) ব্যক্তিগত নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশংকায় সেনাবাহিনীর আশ্রয় গ্রহণ করলে বৃহস্পতিবার (১৫ আগস্ট ২০২৪ খ্রি.) দিবাগত রাতে সেনাবাহিনীর সদস্যগন তাকে পুলিশের নিকট হস্তান্তর করেন। এর প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়।।





