দেশের অন্যতম জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি এর সাফল্যের ২৩ বছরে পদার্পণ উপলক্ষে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
বৃহস্পতিবার (৩ জুলাই ২০২৫ খ্রি.) সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজারে এনটিভির প্রধান কার্যালয়ে এনটিভি এর প্রতিষ্ঠাবার্ষিকীতে ডিএমপি কমিশনারের পক্ষে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী পুলিশ কমিশনার তারিক লতিফ।

‘সময়ের সাথে আগামীর পথে’ এই স্লোগানে ২০০৩ সালের ৩ জুলাই এনটিভির সম্প্রচার শুরু হয়। খবর ও বিনোদনমূলক অনুষ্ঠানের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, বিজ্ঞান ও প্রযুক্তি, লাইফস্টাইল, ফ্যাশন, ধর্মীয় অনুষ্ঠান এনটিভি সম্প্রচার করে থাকে। বাংলাদেশের প্রথম টিভি চ্যানেল হিসেবে ২০১১ সালের সেপ্টেম্বর মাসে আইএসও সনদ লাভ করে এনটিভি। বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপ, মধ্যপ্রাচ্যসহ একাধিক দেশে এনটিভি সম্প্রচারিত হয়ে থাকে।




