এশিয়া কাপের ১৫তম আসরের উদ্ধোধনী ম্যাচে শ্রীলংকাকে রীতিমত বিধ্বস্ত করে ৮ উইকেটের বড় জয় তুলে নিয়েছে আফগানিস্তান।
গতকাল দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ১০৫ রানে অলআউট হয়ে যায় শ্রীলংকা।
জবাবে ব্যাটে করতে নেমে ৫৯ বল হাতে রেখেই ৮ উইকেটের বড় ব্যবধানের জয় তুলে নেয় আফগানিস্তান।




