ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর ওয়ারী বিভাগের অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে মোট ১১২ জনকে গ্রেফতার করা হয়েছে।
ওয়ারী বিভাগ সূত্রে জানা যায়, শনিবার (১১ এপ্রিল) নিয়মিত অভিযান পরিচালনা করে এসব ব্যক্তিদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলা, পুরাতন মামলা, গ্রেফতারি পরোয়ানা ও ডিএমপি অধ্যাদেশের আসামি রয়েছে।
ওয়ারী বিভাগ সূত্রে আরও জানা যায়, অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




