ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন ইংলিশ তারকা অলরাউন্ডার বেন স্টোকস। আগামীকাল মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ডের তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে খেলে এই ফরম্যাটকে বিদায় জানাবেন তিনি।
বেন স্টোকস বলেন, ওয়ানডে থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সিদ্ধান্তটা আমার জন্য কঠিন ছিল। ইংল্যান্ডের জার্সিতে সতীর্থদের সঙ্গে প্রতিটি মিনিটের খেলা আমি উপভোগ করেছি। আমরা দারুণ একটা সফর করেছি।
ডাবলিনে ২০১১ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে অভিষিক্ত স্টোকস ওয়ানডে ক্রিকেটে ১০৪ ম্যাচে ২৯১৯ রান ও ৭৪ উইকেট নিয়েছেন।




