ডিএমপি নিউজঃ রাজধানীর ওয়ারী এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা তেজগাঁও বিভাগ।
গ্রেফতারকৃতের নাম- মোঃ আনোয়ার হোসেন ওরফে সাগর। এসময় তার হেফাজত হতে পাঁচ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গোয়েন্দা তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ আনিচ উদ্দিন ডিএমপি নিউজকে বলেন, ৯ আগস্ট, ২০২১ (সোমবার) বিকাল ৪:৩০ টায় ওয়ারী থানার আর কে মিশন রোডস্থ গোপিবাগ এলাকায় অভিযান চালিয়ে আনোয়ার হোসেনকে গাঁজাসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে উক্ত গাঁজা সংগ্রহ করে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় বিক্রয় করতো মর্মে গোয়েন্দা এ কর্মকর্তা জানান।
এ সংক্রান্তে গ্রেফতারকৃতের বিরুদ্ধে ওয়ারী থানায় মামলা রুজু হয়েছে।





