গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর উত্তর-পূর্বাঞ্চলের এক লেক তীরবর্তী জেলেপাড়ায় ভূমিধসে ৪০ জন নিহত হয়েছেন।
ভারি বর্ষণের ফলে পর্বত ঢালের একটি জেলে ক্যাম্পে এই ভূমিধসের ঘটনা ঘটে। ইতুরি প্রদেশের ডেপুটি গভর্নর পেসিফিক কেটা এ কথা জানান। তিনি বলেন, লেক আলবার্টের তীরবর্তী তোরা গ্রামে বুধবার ভূমিধসে ৪০ জন নিহতের এই ঘটনা ঘটে।





