কঙ্গোর গ্যালিমাতে ভয়াবহ ভূমিধস ও বন্যার পানির তোড়ে বস্তির এলাকার অনেক ঘরবাড়ি ভেসে গেছে। যার ফলে ভোরে বস্তি এলাকার মানুষকে গৃহহীন অবস্থায় দেখা যায়।
বুধবার রাত থেকে সৃষ্ট বন্যায় এ পর্যন্ত কিনশাসায় মারা গেছে ৪৪ জন । এদের মধ্যে ব্রুনেলে নামের এক কিশোর, তার বোন গ্লাডিস ও গ্লাডিসের শিশু রয়েছে। প্রতিবেশীরা জানান, তাদের হলদেটে মাটির তৈরি কাঁচা ঘরটি পানির তোড়ে ভেসে গেছে।
এ বন্যা ও ভূমিধসের সৃষ্টি হয়েছে টানা প্রবল বৃষ্টিপাতের কারণেই । এসব মৃত্যু এড়ানো সম্ভব ছিল। কিন্তু দারিদ্রতার কারণে অপরিকল্পিতভাবে গড়ে ওঠা জনকীর্ণ বস্তিুগুলোর কারণেই তাদেরকে প্রাণ হারাতে হলো।




