রাজধানীর কদমতলী থানার শ্যামপুর এলাকার নিজ বাসা থেকে মিম (১২) নামে এক কিশোরী নিখোঁজ হয়েছে। তার সন্ধান পেতে পরিবারের পক্ষ থেকে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।
কদমতলী থানা সূত্রে জানা যায়, গত ৯ আগস্ট রাত আনুমানিক ০৮:০০ ঘটিকায় শ্যামপুর এলাকার নিজ বাসা থেকে কাউকে কিছু না বলে বের হয়ে যায় মিম। এরপর সে আর বাসায় ফিরে আসেনি। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে কদমতলী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। নিখোঁজ কিশোরীকে উদ্ধারে প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রয়েছে।
নিখোঁজ মিমের উচ্চতা ৪ ফুট ৩ ইঞ্চি। তার গায়ের রং উজ্জ্বল এবং চুল ছোট। সে মানসিকভাবে অসুস্থ।
কোনো সহৃদয়বান ব্যক্তি মিমের সন্ধান পেলে কদমতলী থানার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) মোঃ জুয়েল হোসেনের ০১৮২৬-১৪৪৪৪২ নম্বরে অথবা ডিউটি অফিসারের ০১৩২০০-৪০৫৭২ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।





