জ্বালানি তেলের দাম কমিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এর মধ্যে ডিজেলের দাম লিটারে ১.২৫ টাকা কমিয়ে ১০৫.৫০ টাকা, পেট্রোলের দাম ৬ টাকা কমিয়ে ১২১ এবং অকটেনের দাম ৬ টাকা কমিয়ে ১২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া প্রতি লিটার কেরোসিনের দাম ১০৬ টাকা ৭৫ পয়সা থেকে কমিয়ে করা হয়েছে ১০৫ টাকা ৫০ পয়সা।
শনিবার (৩১ আগস্ট) বেলা ১১টার দিকে খুলনার খালিশপুরে অবস্থিত নির্মাণাধীন রূপসা ৮০০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট প্রকল্প পরিদর্শনের আগে এ তথ্য জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
শনিবার (৩১ আগস্ট ২০২৪খ্রি.) দিনগত রাত ১২টা থেকে নতুন এ দাম কার্যকর হবে বলে উপদেষ্টা জানিয়েছেন। এ সংক্রান্ত প্রজ্ঞাপনও জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। তথ্য সূত্র : জাগো নিউজ।





