ডিএমপি নিউজ: করোনা ভাইরাসের সংক্রমণ রোধে দায়িত্ব পালনকালে জীবন দিলেন পুলিশের আরও এক বীর সদস্য এএসআই (নিঃ) মোহাম্মদ অমর ফারুক(৩৬)। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি নৌ-পুলিশ, চট্টগ্রামে কর্মরত ছিলেন।
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তিনি ২৯ জুন, ২০২০ রাত ৩ টায় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
এএসআই (নিঃ) মোহাম্মদ অমর ফারুক ২০০৩ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে কনস্টেবল পদে যোগদান করেন। তিনি নোয়াখালী জেলায় ১৯৮৪ সালে জন্ম গ্রহণ করেন।





