করোনাভাইরাসের টিকা নিলেন যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন।
সোমবার (২১ ডিসেম্বর) ডেলাওয়্যার খ্রিস্টিয়ানা কেয়ার হাসপাতালে মার্কিন ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ফাইজারের টিকা নেন বাইডেন। জার্মান জৈবপ্রযুক্তি প্রতিষ্ঠান বায়োএনটেকের সঙ্গে এ টিকা উদ্ভাবন করে ফাইজার।
টিকাটি নিরাপদ এটা প্রমাণ করতে তিনি প্রকাশ্যে গ্রহণ করেছেন বলে জানিয়েছেন। বাইডেন মার্কিনীদের উদ্দেশ্যে বলেন, এখানে ভয়ের কিছু নেই, টিকা আসা মাত্রই তা সবাই গ্রহণ করবেন। – খবর বিবিসি





