ডিএমপি নিউজ: করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মোট মৃত্যু হলো ১ হাজার ৫০২ জনের। একই সময়ে নতুন করে আরও ৩ হাজার ৪৮০ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত হলেন ১ লাখ ১ ৫ হাজার ৭৮৬ জন।
সোমবার (২২ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
বুলেটিনে জানানো হয়, দেশজুড়ে ৬২টি ল্যাবে নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরে বুলেটিনে বলা হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা হয় ১৫ হাজার ৫৫৫টি। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ছয় লাখ ২৭ হাজার ৭১৯টি। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৬৭৮ জন। সব মিলিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা এখন ৪৬ হাজার ৭৫৫ জন।
গত বছর ডিসেম্বরে চীনের উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পরা করোনাভাইরাসে (কোভিড-১৯) মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯০ লাখ ৬৭ হাজার ৩৫৭ জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ৪ লাখ ৭১ হাজার ২২ জনের। এ পর্যন্ত সুস্থ হয়েছে ৪৮ লাখ ৫০ হাজার ৪২৫ জন।





