রাজধানীর কারওয়ান বাজার স্টেশনের সামনে থেকে মোঃ জুয়েল সরকার (৪৩) নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। নিখোঁজ ব্যক্তির সন্ধান চেয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও থানা পুলিশ।
তেজগাঁও থানা সূত্রে জানা যায়, গত (১০ অক্টোবর ২০২৬) তারিখ সন্ধ্যা আনুমানিক ৭:৩০ ঘটিকায় তেজগাঁও থানাধীন কারওয়ান বাজার স্টেশনের সামনে থেকে নিখোঁজ হন জুয়েল সরকার। এরপর তাঁর স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি।
এ ঘটনায় নিখোঁজ জুয়েল সরকারের শ্যালক তেজগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৭৭১, তারিখ-১১/১০/২০২৬) করেন। নিখোঁজ জুয়েল সরকারের গায়ের রঙ ফর্সা এবং উচ্চতা ৫ ফিট ৬ ইঞ্চি।
কোন হৃদয়বান ব্যক্তি উক্ত ব্যক্তির সন্ধান জেনে থাকলে তদন্তকারী অফিসার এসআই (নিঃ) রিয়াজুল হাকিম রানা (০১৭৬৩০-৩৩১৩৫) অথবা অফিসার ইনচার্জ (০১৩২০-০৪০৮০২) এর মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।





