রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে মিছিলের চেষ্টাকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই কর্মীকে গ্রেফতার করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ মনির হোসেন (৩৬) ও ২। মোঃ জসিম উদ্দীন (৪০)।
ধানমন্ডি মডেল থানা সূত্রে জানা যায়, শনিবার (৭ মার্চ) সকাল আনুমানিক ০৫:৫৫ ঘটিকায় ধানমন্ডি থানার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে ধানমন্ডি ৩২ নম্বরে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই কর্মীকে গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত হতে একটি জাতীয় পতাকা ও মাথায় বাঁধার ১০টি হেডব্যান্ড উদ্ধার করা হয়।
ধানমন্ডি মডেল থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতরা কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য। তারা ধানমন্ডি ৩২ নম্বরে মিছিলের উদ্দেশে একত্রিত হয়েছিলো মর্মে জানা যায়। তাদের মোবাইল ফোনে আওয়ামী লীগের পক্ষে প্রচারমূলক একাধিক ভিডিও ও ছবি পাওয়া যায়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।




