রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ৭ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
গত ২৪ ঘন্টায় পরিচালিত পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
থানাভিত্তিক গ্রেফতারের সংখ্যা হলো- শ্যামপুর থানা ১ জন, মোহাম্মদপুর থানা ১ জন, পল্লবী থানা ১ জন, খিলক্ষেত থানা ১ জন, রূপনগর থানা ১ জন ও উত্তরা পূর্ব থানা ০২ জন। রাজধানীর ৬টি থানার অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের সর্বমোট ৭ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।





