ডিএমপি নিউজঃ রাজধানীর কালাচাঁদপুর এলাকায় অভিযান পরিচালনা করে ইয়াবাসহ চার মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারী জোনাল টিম, ডিবি ওয়ারী।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন- মোঃ ফারুক হোসেন (৪০), মোঃ বিল্লাল হোসেন (৩৮), মোঃ রাসেল মিয়া (৩০) ও মোছাঃ রেহেনা বেগম (৩৭)। এ সময়ে তাদের হেফাজত হতে ৬,৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গত সোমবার (১৬ নভেম্বর, ২০২০) রাত ১১.৫৫ টায় গুলশানের কালাচাঁদপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
অভিযানের নেতৃত্ব দেওয়া ওয়ারী জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জনাব মোঃ আবু আশরাফ সিদ্দিকী ডিএমপি নিউজকে বলেন, রাজধানীর গুলশানের কালাচাঁদপুর এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে মর্মে সংবাদ পায় পুলিশ। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
তিনি আরো বলেন, গ্রেফতারকৃত ব্যক্তিরা কৌশলে রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য ইয়াবা বিক্রি করত। এ ঘটনায় গুলশান থানায় মামলা রুজু হয়েছে।
গ্রেপ্তারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।





