রাজধানীর যাত্রাবাড়ীতে কিশোর গ্যাংয়ের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রমজান (১৫) নামে এক কিশোর হত্যা মামলায় দুইজনকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। এ নিয়ে এ ঘটনায় এখন পর্যন্ত ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো-১। আহনাফ আহাম্মেদ নিরব (১৯) ও ২। মোঃ সিফাত (১৯)।
যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, গত ১৬ এপ্রিল ২০২৬ তারিখে কিশোর গ্যাংয়ের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যাত্রাবাড়ী থানাধীন মঙ্গল বেকারীর সামনে রমজান (১৫) নামে এক কিশোরকে হত্যা করা হয়। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় মামলা রুজু করা হয়।
মামলাটি তদন্তকালে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করে। পরবর্তীতে মঙ্গলবার (৬ অক্টোবর) যাত্রাবাড়ী থানা পুলিশের একটি দল যাত্রাবাড়ী ও নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে আহনাফ আহাম্মেদ নিরব ও মোঃ সিফাতকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।





