কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর রেলক্রসিংয়ে মাইক্রোবাসের সঙ্গে ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন অন্তত তিনজন।
মঙ্গলবার বেলা ১২টার একটু পরই এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। লালমাই হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট মো. ইব্রাহিম জানান, সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর শ্রীনিবাস এলাকায় হতাহতের এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে সিলেটগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন বিজয়পুর রেল ক্রসিংয়ের সামনে একটি মাইক্রোবাসকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুইজন ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরো একজনের মৃত্যু হয়।
লাকসাম রেলওয়ের ইনচার্জ স্বপন কান্তি বড়ুয়া বলেন, মাইক্রেবাসটি রেললাইনে থাকার সময় ট্রেন তাকে ধাক্কা দিলে তিনজনের মৃত্যু হয়।





