ডিএমপি নিউজ রিপোর্টঃ রাজধানীর কোতয়ালী থানা এলাকা হতে নকল ঔষধসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতের নাম-মোঃ রিয়াজ উদ্দিন শাহিন শাহ (৩০)। এ সময় তার হেফাজত থেকে ৪১ হাজার ২৫০ পিস রেনিটিড নকল ট্যাবলেট উদ্ধার করা হয়।
২৬ মার্চ’১৭ রবিবার বেলা ০৩.১০ টায় কোতয়ালী থানার আরকে রাইফেল রোডের একটি বাড়ি থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে কোতয়ালী থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু হয়েছে।




