ডিএমপি নিউজঃ রাজধানীর কোতয়ালীতে বিপুল পরিমাণ বিস্ফোরকদ্রব্য উদ্ধারসহ একজনকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ। গ্রেফতারকৃত হল-শ্রী নিতাই চন্দ্র পাল ওরফে সূর্য সেন (৪২)।
এ সময় তার নিকট থেকে Super Bullet লেখা ৮০ প্যাকেট বিস্ফোরক দ্রব্য, King Cobra লেখা ৭ প্যাকেট বিস্ফোরকসহ মোট ৫০ কেজি বিস্ফোরকদ্রব্য উদ্ধার করা হয়।
২২ জুলাই’ ১৭ তারিখ শনিবার ১৯.৩০ টায় রাজধানী শাখারীবাজার এর সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন কোতয়ালী থানা পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে কোতয়ালী থানাসহ আশপাশের এলাকায় বিস্ফোরক দ্রব্য বিক্রয় করে আসছিল।
এ সংক্রান্তে তার বিরুদ্ধে কোতয়ালী থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
থানা সূত্রে আরো জানা যায়, গ্রেফতারকৃত নিতাই চন্দ্র পালের বিরুদ্ধে একাধিক মামলা বিজ্ঞ আদালতে বিচারধীন আছে।




