জাস্টিন ল্যাঙ্গার দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার পর অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
ম্যাকডোনাল্ডের অধীনে পাকিস্তান সিরিজে টেস্ট এবং টি-টোয়েন্টিতে সাফল্য পেয়েছে অজিরা। আপাতত চার বছরের জন্য অজি ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন ম্যাকডোনাল্ড।
অজি ক্রিকেট বোর্ডের প্রধান নিক হুকলি বলেন, ‘অ্যান্ড্রু ইতিমধ্যেই দেখিয়েছেন যে তিনি একজন অসামান্য প্রধান কোচ। নিয়োগ প্রক্রিয়ার সময় তিনি যে ভবিষ্যৎ রূপরেখা দিয়েছেন তা চমৎকার ছিল। যা তাকে আমাদের কাছে গ্রহণযোগ্য করে তুলেছে।’
ম্যাকডোনাল্ড ২০১৯ সালে সহকারী কোচ হিসেবে অস্ট্রেলিয়া পুরুষ ক্রিকেট দলের সঙ্গে যুক্ত হন। ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের সঙ্গেও যুক্ত ছিলেন অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। তাঁর নির্দেশনায় অস্ট্রেলিয়া দল ২০২২ সালে ঘরের মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের শিরোপা রক্ষার জন্য খেলতে নামবে। তথ্যসূত্রঃঅনলাইন




