চীনের উত্তর- পশ্চিমাঞ্চলীয় শানজি প্রদেশে পানিতে ভেসে যাওয়া একটি কয়লা খনিতে আটকা পড়া ছয় খনি শ্রমিককে শনিবার সকালে উদ্ধার করা হয়েছে। সেখানে আটকা পড়ার তিনদিন পর তাদেরকে উদ্ধার করা হলো। উদ্ধার সংস্থার স্থানীয় সদরদপ্তর একথা জানায়।
শনিবার স্থানীয় সময় ৯টা ৫৯ মিনিটে উদ্ধার করার সময় তাদের জ্ঞান ছিল এবং এ সময় তাদের শারীরিক অবস্থাও ভাল ছিল। তাদেরকে একটি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ শেনমু কাউন্টির বন্দিংলিয়াংতা কয়লা খনিতে বুধবার ভোর ৪টা ৪০মিনিটে প্লাবিত হওয়ার খবর পাওয়া যায়।
এ সময় ওই কয়লা খনিতে কাজ করা সাতজনের মধ্যে কেবলমাত্র একজন বেরিয়ে আসতে সক্ষম হয়।



