রাজধানীর খিলক্ষেত, তুরাগ, কামরাঙ্গীরচর ও হাজারীবাগ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৪৩ জনকে গ্রেফতার করেছে খিলক্ষেত, তুরাগ ও কামরাঙ্গীরচর থানা পুলিশ।
খিলক্ষেত থানা সূত্রে জানা যায়, শনিবার (৮ আগস্ট) খিলক্ষেত থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো-১। মোঃ শাকিল খান উকিল (৩৭), ২। মোঃ শুক্কর মিয়া (৩৮), ৩। মোঃ জামাল উদ্দিন (৩৯), ৪। মোঃ রাকিবুল হাসান (২৬), ৫। মোঃ রায়হান হোসেন (২১), ৬। মীর সোহান (২০), ৭। মোঃ মিঠুন ইসলাম (২২), ৮। মোঃ নাইম ইসলাম (১৯), ৯। আরিফ ইবনে নজরুল (২৮), ১০। মোঃ আবরার জাহিন (২৫), ১১। তাহমীদ আহমেদ সাকিব (২৭), ১২। মোঃ রাকিব মিয়া (২২), এবং ১৩। মোঃ জিসান আলী (২১)।
তুরাগ থানা সূত্রে জানা যায়, শনিবার (৮ আগস্ট) তুরাগ থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৭ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো-১। মোঃ আবুল কাসেম, ২। মোঃ সুজন মিয়া (২৫), ৩। তানভীর রহমান নিহাল (২২), ৪। মোঃ সৌরভ (২০), ৫। মোঃ খাইরুল ইসলাম (২২), ৬। মোঃ ইমরান হোসেন রাজু (৩০) এবং ৭। মোঃ আবুল কাসেম।
কামরাঙ্গীরচর থানা সূত্রে জানা যায়, শনিবার (৮ আগস্ট) কামরাঙ্গীরচর থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৮ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো-১। মোঃ মানিক (৩২), ২। সাহেদ হোসেন (৩২), ৩। আসিফ হোসেন বাদল (২৩), ৪। নয়ন (২৫) ৫। আরিফ ওরফে শান্ত (১৯), ৬। হোসাইন মোঃ এরশান (৪৬), ৭। মোঃ সেলিম ইসলাম (২০) এবং ৮। মোঃ রাজন (২৬)।
হাজারীবাগ থানা সূত্রে জানা যায়, রবিবার (৯ আগস্ট) হাজারীবাগ থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো- ১। আলিফ ওরফে রাব্বি (১৬) ২। ইব্রাহিম বয়াতি (৪৩) ৩। মোঃ সুজন প্রকাশ আজাদ (২৪) ৪। মোঃ হোসেন (২৮) ৫। মোঃ ভুলু মিয়া (২৪) ৬। মোহাম্মদ রনি (৩৫) ৭। মোঃ হালিম (৪০) ৮। মোহাম্মদ মিলন (২৪) ৯। মোয়াজ্জেম হোসেন টিটু (৪০) ১০। মোহাম্মদ আনিস (৩০) ১১। মোহাম্মদ জামাল (৪৮) ১২। মোহাম্মদ মাইন উদ্দিন (৩০) ১৩। মোঃ সাদ্দাম হোসেন (৩৫) ১৪। মোহাম্মদ লিটন (২৮) ও ১৫। মোঃ তামিম হাওলাদার (২২)।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত, পরোয়ানাভুক্ত মামলার আসামি ও বিভিন্ন অপরাধের সাথে জড়িত অপরাধী।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।





