রাজধানীর খিলগাঁওয়ে আনুমানিক এক বছর বয়সী এক অজ্ঞাত প্রতিবন্ধী ছেলে শিশুকে উদ্ধার করেছে খিলগাঁও থানা পুলিশ। শিশুটির পরিচয় শনাক্তে সহায়তা চেয়েছে ডিএমপির ভিকটিম সাপোর্ট সেন্টার।
ভিকটিম সাপোর্ট সেন্টার সূত্রে জানা যায়, গত ৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিঃ রাতে ৯৯৯ নম্বরে ফোন করে এক ব্যক্তি খিলগাঁও থানাধীন নিরিবিলি সোসাইটির ৫০৪/১ নম্বর বাসার সামনে পাকা রাস্তার পাশে ঝোপের ভেতর একটি শিশু পড়ে থাকার বিষয়ে পুলিশকে জানান। খবর পেয়ে খিলগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে।
বর্তমানে শিশুটিকে তেজগাঁও থানা কমপ্লেক্সে অবস্থিত ডিএমপির ভিকটিম সাপোর্ট সেন্টারে নিরাপদ হেফাজতে রাখা হয়েছে।
শিশুটির গায়ের রং ফর্সা এবং উচ্চতা আনুমানিক ২ ফুট ৫ ইঞ্চি। উদ্ধারের সময় শিশুটি ঘিয়া রঙের তোয়ালে দিয়ে জড়ানো এবং সাদা রঙের প্রিন্ট করা হাতাকাটা জামা পরিহিত ছিল।
এ ঘটনায় খিলগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৩৬৩, তারিখ-০৪/০৯/২০২৬ খ্রিঃ) করা হয়েছে।
কোনো সহৃদয় ব্যক্তি শিশুটির পরিবারের সন্ধান পেলে তেজগাঁও থানা কমপ্লেক্সে অবস্থিত ডিএমপির ভিকটিম সাপোর্ট সেন্টারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
যোগাযোগ:
ডিউটি অফিসার: ০১৩২০-০৪২০৮৫
টিএনটি: ০২-৪১০২৪৮৪৮





