রাজধানীর দারুস সালাম থানাধীন গাবতলী গরুর হাট সংলগ্ন বালুঘাট এলাকায় অজ্ঞাতনামা এক পুরুষের মৃত দেহ উদ্ধার করেছে দারুস সালাম থানা পুলিশ । মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর।
দারুস সালাম থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) দারুস সালাম থানাধীন গাবতলী গরুর হাট সংলগ্ন বালুঘাটের একটি চায়ের দোকানের সামনে অজ্ঞাতনামা ওই ব্যক্তির মৃত দেহ পাওয়া যায়। এখন পর্যন্ত মৃতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
ছবিতে প্রদর্শিত মৃত ব্যক্তির চেহারা দেখে কেউ শনাক্ত করতে পারলে দারুস সালাম থানার ডিউটি অফিসার (০১৩২০-০৪১২৯৭ অথবা অফিসার ইনচার্জ (০১৩২০-০৪১২৯০) এর নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।





