গুলি ভর্তি পিস্তল ও চাপাতিসহ পাঁচ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিট পুলিশের গোয়েন্দা দক্ষিণ বিভাগের একটি দল।
৩০ জুলাই, ২০১৭ রাত ২১.৪০ টায় পাগলা মাজার হাতিরঝিল সংযোগ লেন আবাসিক এলাকার পাকা রাস্তার উত্তর পাশে লেকের এলাকা থেকে তাদের গ্রেফতার করে রমনা জোনাল টিমের গোয়েন্দা পুলিশ।
গ্রেফতারকৃতরা হল- আব্দুল মজিদ, মোঃ বাদল ওরফে জামাল, মোঃ রাজু হোসেন ওরফে বাপ্পী, মোঃ আতাউর রহমান রিফাত ও মোঃ জাকির হোসেন ওরফে ল্যাংড়া জাকির ওরফে ক্যাডার জাকির।
এসময় তাদের হেফাজত হতে দুই রাউন্ড গুলি ভর্তি একটি পিস্তল ও ১০ ইঞ্চি লম্বা একটি চাপাতি উদ্ধার করে ডিবি পুলিশ।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রমনা মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।





