যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় এলাকা গুয়ামে চারটি ক্ষেপণাস্ত্র ছোড়া হবে দাবি করে উত্তর কোরিয়া যে হুমকি দিয়েছে তার সমুচিত জবাব দিয়েছে যুক্তরাষ্ট্রও। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, উত্তরের যেকোনো ব্যবস্থার মানে হলো তাদের শাসনক্ষমতার শেষ দেখা।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস বলেন, যুক্তরাষ্ট্র ও মিত্রদের বিরুদ্ধে যেকোনো যুদ্ধে অবতীর্ণ হলে উত্তর কোরিয়াকে ‘সমূলে উৎপাটন’ করা হবে।
বুধবার যুক্তরাষ্ট্রের গুয়ামে হামলার পরিকল্পনার কথা জানায় উত্তর কোরিয়া। এলাকাটিতে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি আছে। সেখানে প্রায় এক লাখ ৬৩ হাজার মানুষ বসবাস করে।





