২০/০৫/২০২৬ খ্রি. তারিখ, সকাল ১০:৩০ ঘটিকায় পল্লবী থানাধীন সেকশন-০৯, ব্লক-ঘ এর পশ্চিমে বাউনিয়া মৌজার অধিগ্রহণকৃত সরকারি জায়গা ও রাস্তার ধারে থাকা অবৈধ স্থাপনা জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নিয়োজিত ম্যাজিস্ট্রেট পল্লবী থানা পুলিশের সহায়তায় উচ্ছেদ অভিযান শুরু করে। বেলা অনুমান ১১:৪৫ ঘটিকার সময় স্থানীয় এমপি মহোদয় উক্ত বস্তিতে এসে পরিদর্শন করেন এবং তিনি স্থানীয়দের সাথে কথাবার্তা বলে চলে যান। পরবর্তীতে পূর্ব হতে প্রস্তুতি নিয়ে থাকা স্থানীয় বস্তিবাসী উচ্ছেদ কার্যক্রমে নিয়োজিত পুলিশ এবং ম্যাজিস্ট্রেট ও গৃহায়ন কর্তৃপক্ষের লোকজনের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করতে শুরু করে। উচ্ছেদ কার্যক্রমে নিয়োজিত ম্যাজিস্ট্রেট ও গৃহায়ন কর্তৃপক্ষের লোকজন দ্রুত স্থান ত্যাগ করে নিরাপদ জায়গায় চলে যান। এ সময় দুস্কৃতকারীরা পুলিশের জন্য রিকুইজেশন করা ০৪ (চার) টি বাসের সামনের এবং সাইডের গ্লাসগুলো ভেঙে ফেলে। পুলিশ উদ্ভূত পরিস্থিতিতে হতভম্ব হয়ে পড়ে এবং কৌশলগত কারণে ক্ষয়ক্ষতি কমানোর জন্য নিজেদের পরিবহনকারী বাসের দিকে চলে যায়। এসময় দুষ্কৃতকারীদের ছোড়া ইটের আঘাতে ৬/৭ জন পুলিশ সদস্য আহত হয়। কিছুক্ষণ পরে অতিরিক্ত পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে হামলাকারী ০৫ জনকে আটক করে। ম্যাজিস্ট্রেট এবং গৃহায়ন কর্তৃপক্ষ পুলিশের সহায়তায় পুনরায় উচ্ছেদ অভিযান শুরু করে এবং বেলা ১৭:০০ ঘটিকা পর্যন্ত অভিযান অব্যাহত থাকে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।




