রাজধানীর পল্টন এলাকা থেকে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মতিঝিল বিভাগ।
গ্রেফতারকৃতের নাম- মোঃ রিয়াজুল ইসলাম ওরফে রিয়াজ (৩০)।
গোয়েন্দা মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, শনিবার (১০ অক্টোবর) বিকাল আনুমানিক ৫:৫০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা মতিঝিল বিভাগের একটি দল পল্টন মডেল থানাধীন বঙ্গভবন থেকে দৈনিক বাংলা মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় রিয়াজুল ইসলামকে আটক করা হয় এবং তার হেফাজত থেকে ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত রিয়াজুল ইসলামের বিরুদ্ধে পল্টন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।





