আত্মহত্যা করেছেন পেরুর সাবেক প্রেসিডেন্ট অ্যালেন গার্সিয়া। ঘুষ গ্রহণের অভিযোগে গ্রেফতার করার জন্য পুলিশ তার বাসায় সামনে পৌছলে তিনি নিজের মাথায় গুলি চালিয়ে চালিয়ে দেন। ঘটনার পর আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজধানী লিমার একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। খবর বিবিসির।
অ্যালেন গার্সিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পেরুর বর্তমান প্রেসিডেন্ট মার্টিন ভিসকেরা।
ঘুষের মামলার তদন্তে পেরুর প্রাক্তন প্রেসিডেন্ট অ্যালেন গার্সিয়ার বাড়িতে বুধবার(১৭ এপ্রিল) অভিযান চালাতে যায় পুলিশ। গ্রেফতার হতে পারেন আশঙ্কায় পুলিশের সামনেই হঠাৎ নিজের মাথায় গুলি চালিয়ে দেন।
ব্রাজিলের এক সংস্থার কাছ থেকে তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ উঠে। যদিও, অ্যালেন সেই অভিযোগ বারবার অস্বীকার করে এসেছেন।





