অ্যালোভেরা
যদি ঘরে রাখা গাছের উপকারিতা নিয়ে কথা বলা হবে, তখন এই গাছটি সবার ওপরে থাকবে। নাসার গবেষণায় বলা হয়, যে গাছগুলো বায়ুর গুণগত মান বৃদ্ধি করে তার মধ্যে সেরা এটি। অ্যালোভেরা রাতে অক্সিজেন ছাড়ে। দীর্ঘায়ু লাভ সম্ভব এই গাছের কাছে অবস্থান করে।
এটাকে বাঁচিয়ে রাখতে তেমন কোনো কাজ করতে হয় না। এর পাতার ভেতরের কোমল অংশ কিন্তু রূপচর্চাতেও অনন্য।
স্নেক প্লান্ট
এটাও অনেকটা অ্যালোভেরার মতোই। পরিচিত গাছ। এটা নিয়মিত কার্বন ডাই অক্সাইড শুষে নেয়। আর অক্সিজেন ছাড়তে থাকে। ঘরের পরিবেশটাকে স্বাস্থ্যকর করে দেবে এই গাছ।
পিপল গাছ
এটাও ঘরের বারান্দা দিব্যি টিকে যায়। বেশ অক্সিজেন ছাড়ে। ডায়াবেটিস, কোষ্ঠকাঠিন্য আর অ্যাজমার জন্যেও কিন্তু দারুণ উপকারি।
অর্কিড
অসম্ভব সুন্দর একটা ফুল। এর গাছটা খুবই উপকারী। খুব সহজে বিছানার পাশে রেখে দেওয়া যায়। ঘরটাকে শান্তিতে ভরিয়ে দেবে অক্সিজেন ছেড়ে। পাশাপাশি জাইলেনে নামের এক ধরনের উপাদান নিঃসৃত করে। এটি কক্ষটাকে সতেজ করে দেয়। শ্বাস নিতে অনেক শান্তি মেলে।
নিম
এর গুণের কথা বলে শেষ করা যাবে না। বাড়ির পাশে যদি নিম থাকে তাহলে যখন তখন রোগবালাই হানা দেবে না। এমনকি কক্ষের মধ্যে নিমের পাতা রেখে দিলেও নিরাপত্তা মেলে। অক্সিজেন মিলবে। আর নিম কিন্তু প্রাকৃতিক কীটনাশকের মতো কাজ করে।



