ডিএমপি নিউজ: বন্দর নগরী চট্টগ্রামে অস্ত্রসহ একজনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃতের নাম মোঃ সাইফুল ইসলাম (২৩)।
২৫ জুন’১৯ দিবাগত রাতে কোতোয়ালী থানাধীন ফিরিঙ্গী বাজার ব্রীজঘাট বিআইডব্লিউটিএ অফিসের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ সময় তার হেফাজত হতে ১টি এলজি ও ২রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
মহানগর ডিবি সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত সাইফুল চট্টগ্রাম শহরের বিভিন্ন জায়গা থেকে অবৈধ দেশীয় তৈরি অস্ত্র সংগ্রহ করে বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছিল ।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে কোতোয়ালী থানায় একটি মামলা রুজু হয়েছে।





