বছরের প্রথম দিনেই নতুন চমক দিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে, এবারের চমক খেলার মাঠের নয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে একটি ছবি পোস্ট করেছেন তিনি। আর তাতেই যত রহস্য।
তিনি শুধু ছবির ক্যাপশনে লিখেছেন, নতুন বছর, নতুন শুরু, নতুন সংযোজন, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আর যে ছবিটা পোস্ট করেছেন তাতে দেখা যাচ্ছে তার স্ত্রী শিশির গর্ভবতী। অনেকেরই তাই প্রশ্ন, তাহলে আবারো কি বাবা হচ্ছেন সাকিব?
উল্লেখ্য, ২০১২ সালের ১২ ডিসেম্বর শিশিরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সাকিব। ২০১৫ সালের ৮ নভেম্বর সাকিব-শিশিরের কোলজুড়ে তাদের প্রথম কন্যা সন্তান। এরপর গত বছরের ২৪ এপ্রিল দ্বিতীয় কন্যা সন্তানের জন্ম দেন শিশির।




