ডিএমপি নিউজঃ রাজধানীতে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৪৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
ডিএমপি’র বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ২৫৮৭ পিস ইয়াবা ট্যাবলেট, ৫৯৭ গ্রাম ৫২ পুরিয়া হেরোইন, ১ কেজি গাঁজা ও ১০০৮ ক্যান বিয়ার উদ্ধার করা হয়।
২৮ জুলাই, ২০১৮ সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩০টি মামলা রুজু হয়েছে।





