রাজধানীর মোহাম্মদপুর এলাকার কুখ্যাত কিশোর গ্যাং কবজি কাটা গ্রুপের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
গ্রেফতারকৃতের নাম- শহিদুল ইসলাম আপন (২৮)।
সিটিটিসি সূত্রে জানা যায়, শনিবার (১১ জুলাই) রাত আনুমানিক ০৯:০০ ঘটিকায় সিটিটিসির সিটি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের একটি অভিযানিক দল শেখেরটেক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা কুখ্যাত কিশোর গ্যাং কবজি কাটা গ্রুপের সক্রিয় সদস্য আপনকে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত হতে একটি চাপাতি ও একটি সুইচ-গিয়ার উদ্ধার করে উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আপনের বিরুদ্ধে ডিএমপির আদাবর থানায় একটি পূর্বের মামলা রয়েছে।
এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।





