চার বছর বয়সী শিশুর সন্ধান চায় ডিএমপির ভিকটিম সাপোর্ট সেন্টার। শিশুর গায়ের রঙ ফর্সা এবং উচ্চতা ৩ ফিট।
ভিকটিম সাপোর্ট সেন্টার সূত্রে জানা যায়, সোমবার (১৩ জুলাই ২০২৬) কদমতলী থানাধীন ২৪ ফুট সৃতিধারা এলাকার ইউনাইটেড টাওয়ারের সামনে একা বসে কান্নারত অবস্থায় দেখে পথচারীরা তাকে কদমতলী থানা পুলিশের নিকট নিয়ে আসে। পুলিশ শিশুটির নাম-ঠিকানা জিজ্ঞাসা করলে সে কিছুই বলতে পারেনি।
পরর্বতীতে, কদমতলী থানা পুলিশ শিশুটিকে ডিএমপির উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগের ভিকটিম সার্পোট সেন্টারে হস্তান্তর করে। বর্তমানে উক্ত শিশু তেজগাঁও থানা কমপ্লেক্সে অবস্থিত ভিকটিম সাপোর্ট সেন্টারে নিরাপদ আশ্রয়ে রয়েছে। এ বিষয়ে কদমতলী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে, জিডি নং- ৯৫৬ তারিখ- ১৩/০৭/২০২৬ খ্রি.।
কোনো সহৃদয় ব্যক্তি যদি শিশুটির পরিবারের সন্ধান পেলে তেজগাঁও থানা কমপ্লেক্সে অবস্থিত ডিএমপির ভিকটিম সাপোর্ট সেন্টারে ডিউটি অফিসারের মোবাইল নম্বর ০১৩২০-০৪২০৮৫ অথবা টিএনটি নম্বর ০২-৪১০২৪৮৪৮-এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।





