রাজধানীর কদমতলী এলাকা থেকে শাহাবাজ আহম্মেদ নামের একজন শিশু হারিয়ে গেছে। তার বয়স চার মাস। শিশুটির গায়ের রং উজ্জল শ্যামলা, মাথার চুল ন্যাড়া করা, মুখমন্ডল গোলাকার ।
কদমতলী থানা সূত্র জানা যায়, শাহাবাজ আহম্মেদ, গত ২ জুলাই ২০২৫ খ্রি. সকাল আনুমানিক ০৬:০০ ঘটিকায় শিশুটি তার বাবার নিজ বাসা শ্যামপুর রেল লাইন ওয়াসা গেট থেকে নিখোঁজ হয়। শিশুর বাবা রনি আহম্মেদ সকালে নাস্তা কেনার জন্য বাসা থেকে বের হন। নাস্তা নিয়ে ফিরে এসে দেখেন বিছানায় শিশুটি নেই। তিনি সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও শিশুটির কোনো সন্ধান পাননি। এরপর তিনি কদমতলী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন এবং পরবর্তীতে জিডি করা হয়।
কোন সহৃদয় ব্যক্তি ছবিতে প্রদর্শিত শিশুর সন্ধান জেনে থাকলে কদমতলী থানার অনুসন্ধানকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) রাজু পালিত (০১৫৫৩২৯৮৬৮৬), ডিউটি অফিসার (০১৩২০-০৪০৫৭২) বা অফিসার ইনচার্জ (০১৩২০-০৪০৫৬৫) নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।




