কক্সবাজার থেকে চুরি মামলায় একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানা পুলিশ।
গ্রেফতারকৃতের নাম- ১। সজীব (১৯)।
যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, যাত্রাবাড়ী থানার একটি চুরি মামলার তদন্তের ধারাবাহিকতায় অভিযান পরিচালনা করে কক্সবাজার সদর মডেল থানাধীন কলাতলী রোডের সি ব্রিজ রিসোর্ট থেকে সজীব নামে একজনকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে চুরি যাওয়া নগদ ৮ লাখ ১৮ হাজার টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।





