মোটরসাইকেল চুরির ঘটনায় মূল আসামি গ্রেফতারসহ একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে ডিএমপির সূত্রাপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃতের নাম- সিয়াম হোসেন মাহি (১৯)।

সূত্রাপুর থানা সূত্রে জানা যায়, গত রবিবার (১৯ এপ্রিল) সন্ধ্যা আনুমানিক ৬.০০ ঘটিকার সময় সূত্রাপুর থানাধীন শ্যামা প্রসাদ লেন এলাকা থেকে একটি মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় সূত্রাপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও গোপন তথ্যের ভিত্তিতে উক্ত ঘটনায় জড়িতদের সনাক্ত করা হয় এবং রবিবার (২৬ এপ্রিল) সকাল আনুমানিক ০৭:১৫ ঘটিকায় ভিক্টোরিয়া পার্কের সামনে হতে মাহিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাহির দেওয়া তথ্য মোতাবেক মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত আনুমানিক ০৩.১৫ ঘটিকার সময় রাজধানীর খিলক্ষেত থানাধীন লেকসিটি এলাকায় অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।




