আগামী ১ জুন বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে গড়াবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির অষ্টম আসর। এই আসরে অংশ নিবে আটটি দল। প্রথমে অনুষ্ঠিত হবে গ্রুপ পর্বের খেলা। আটটি দল দুইটি গ্রুপে ভাগ হয়ে খেলবে।
গ্রুপ ‘এ’তে রয়েছে বাংলাদেশ, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। গ্রুপ ‘বি’তে রয়েছে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা। এই আসর ১ জুন শুরু হয়ে শেষ হবে আগামী ১৮ জুন।
গ্রুপ পর্বে বাংলাদেশের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১ জুন। এদিন স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা। লন্ডনের কেনিংটন ওভালে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায়।
মাশরাফি বিন মুর্তজাদের দ্বিতীয় ম্যাচ আগামী ৫ জুন। লন্ডনের কেনিংটন ওভালে এদিন বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায়। গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ আগামী ৯ জুন। কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায়।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের ম্যাচগুলোর সময়সূচি
তারিখ ম্যাচ ভেন্যু বাংলাদেশ সময়
১–৬–২০১৭ বাংলাদেশ–ইংল্যান্ড লন্ডন বিকাল সাড়ে তিনটা
৫–৬–২০১৭ বাংলাদেশ–অস্ট্রেলিয়া লন্ডন সন্ধ্যা সাড়ে ছয়টা
৯–৬–২০১৭ বাংলাদেশ–নিউজিল্যান্ড কার্ডিফ বিকাল সাড়ে তিনটা
বাংলাদেশের দুটি প্রস্তুতি ম্যাচের সূচি: প্রথম প্রস্তুতি ম্যাচটি ২৭ মে (শনিবার)- বাংলাদেশ বনাম পাকিস্তান (এজবাস্টন), বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে।
দ্বিতীয় প্রস্তুতি ম্যাচটি ৩০ মে (বুধবার)- বাংলাদেশ বনাম ভারত (ওভাল),বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে।





