রাজধানীর বাড্ডা এলাকা থেকে গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির বাড্ডা থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম- মো শুভ মিয়া (২১)।
আজ শুক্রবার (৮ আগস্ট ২০২৫ ) রাত আনুমানিক ০৯.৩০ ঘটিকায় বাড্ডা থানাধীন দক্ষিণ আনন্দ নগর বাইতুল ফালাহ মসজিদের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ গাঁজাসহ তাকে গ্রেফতার করে বাড্ডা থানা পুলিশের একটি চৌকস টিম।
বাড্ডা থানা সূত্রে জানা যায়, শুক্রবার রাজধানীতে মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনাকালে বাড্ডা থানার একটি টিম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে বাড্ডা থানাধীন দক্ষিণ আনন্দ নগর বাইতুল ফালাহ মসজিদের সামনে পাকা রাস্তার উপর একজন মাদক কারবারি গাজা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে উক্তস্থানে অভিযান পরিচালনা করে থানার একটি চৌকস টিম মাদক কারবারি শুভ মিয়াকে গ্রেফতার করেছে। গ্রেফতারের সময় তার হেফাজত হতে ছয় কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে । মাদকের বিরুদ্ধে ডিএমপির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





